আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। ছোটবেলা থেকেই নীতি, নৈতিকতা ও খোদাভীতি নিয়ে বেড়ে ওঠা শিশুই গড়ে তুলতে পারে সুন্দর সমাজ। তাই শৈশব থেকেই আল্লাহর বিধি-বিধান মেনে চলার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার অন্যতম হলো নামাজ। নামাজ মানুষকে সব ধরণের মন্দ কাজ থেকে বিরত রাখে এবং আত্মনিয়ন্ত্রণ ও মননশীলতা বৃদ্ধি করে।
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন:
“নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। তোমরা যা কর আল্লাহ তা জানেন।” – (সুরা আনকাকুত, আয়াত ৪৫)
মাশাআল্লাহ, আমাদের সকল ক্যাম্পাসে অ্যারাবিক শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা নিয়মিত নামাজ আদায় করছে।
আমাদের স্কুলটি- একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে জাতীয় পাঠ্যক্রমের সঙ্গে পবিত্র আল-কোরআন, আরবি ভাষা, ইসলামিক ও নৈতিক শিক্ষা সমন্বিতভাবে প্রদান করা হয়।