বাসমাহ স্কুল এন্ড কালচারাল সেন্টারের সকল ক্যাম্পাসে আলাদা ভাবে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২০২৫ শিক্ষাবর্ষের গ্রাজুয়েশন প্রোগ্রাম। প্রতিটি ক্যাম্পাসেই ছিল আনন্দ, উচ্ছ্বাস এবং সাফল্যের অনুভূতি।
শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও গুণীজনদের প্রাণবন্ত উপস্থিতিতে প্রতিটি আয়োজন হয়ে ওঠে সফল ও স্মরণীয়। সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে ছোট্ট গ্রাজুয়েটদের হাসি, উচ্ছ্বাস ও স্মৃতিময় দৃশ্য ক্যামেরার ফ্রেমে বন্দি হতে দেখা যায়।
🌸 ২০২৫ সালের সকল গ্রাজুয়েট শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক শুভকামনা।
তাদের আগামী দিনগুলো হোক জ্ঞানচর্চা, নৈতিকতা ও সাফল্যে সমৃদ্ধ।
এই ছোট্ট পথচলার অর্জনই একদিন গড়ে তুলবে বড় স্বপ্নের ভিত্তি ইনশাআল্লাহ।