আপনার সোনামণির প্রথম শেখার অভিজ্ঞতাকে আনন্দময়, নিরাপদ ও স্বতঃস্ফূর্ত করতে বাসমাহ স্কুল এন্ড কালচারাল সেন্টার আয়োজন করেছে বিশেষ “ফ্রি হাতে খড়ি প্রোগ্রাম”। এই প্রোগ্রামে শিশুরা খেলাধুলা, গল্প, সৃজনশীল কার্যক্রম ও হাসি–আনন্দের মধ্য দিয়ে শেখার প্রতি আগ্রহী হয়ে উঠছে।
সীমিত সংখ্যক শিক্ষার্থীর ছোট ক্লাসে প্রত্যেক শিশুকে দেওয়া হচ্ছে ব্যক্তিগত মনোযোগ ও স্নেহময় পরিবেশ, যা তাদের আত্মবিশ্বাস ও সামাজিক দক্ষতা বাড়াতে সাহায্য করছে।
দুই মাসব্যাপী এই বিশেষ প্রোগ্রামটি ১ নভেম্বর থেকে শুরু হয়েছে এবং এখনো প্রাণবন্তভাবে চলমান।
শিশুরা ধীরে ধীরে স্কুলের পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছে এবং শেখার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করছে।